সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধারা
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধারা

মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধারা আজ রোববার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধা ভারতীয় মিত্রবাহিনীর সকল সদস্যদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে প্রতিনিধি দলের প্রধান আবেগভরে তাঁদের স্মৃতি রোমন্থন করেন এবং এই অভ্যর্থনা ও সম্মান প্রাপ্তির জন্য বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধকালীন এবং স্বাধীনতা উত্তর সহায়তা প্রদানের জন্য সেনাবাহিনী প্রধান রাশিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় রাশিয়ান প্রতিনিধি দলের প্রধান মহান বিজয় দিবস-২০২৩ উদযাপনে তাঁদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
এরআগে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও, আগত অতিথিরা শনিবারে সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সফরকালে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবেন। সফর শেষে তারা আগামী ১৯ ডিসেম্বর নিজ নিজ দেশে ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:২৫   ৪৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ে গ্রেপ্তার
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ