আজ সুপ্রিম কোর্ট দিবস

প্রথম পাতা » আইন আদালত » আজ সুপ্রিম কোর্ট দিবস
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩



আজ সুপ্রিম কোর্ট দিবস

আজ ১৮ ডিসেম্বর সোমবার ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’।
দিবসটি উপলক্ষে সর্বোচ্চ আদালতের ইনার কোর্ট ইয়ার্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন আলোচনা সভার আয়োজন করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বিকেল ৩ টায় অনুষ্ঠানটি হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
এদিকে দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আলোচনা সভার আয়োজন করেছে। সমিতির অডিটোরিয়ামে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা শুরু হয় বলে জানান সুপ্রিম কোর্ট বার সম্পাদক আবদুন নূর দুলাল।
২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর) সেই দিন ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। ওই সিদ্ধান্তের পর থেকে প্রতিবছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালন করা হচ্ছে। এবার সপ্তম বারের মতো দিবসটি পালিত হচ্ছে ।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৪৮   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ