তেজগাঁও রেল স্টেশনে ট্রেনে আগুনে মা-শিশুসহ নিহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেজগাঁও রেল স্টেশনে ট্রেনে আগুনে মা-শিশুসহ নিহত ৪
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



তেজগাঁও রেল স্টেশনে ট্রেনে আগুনে মা-শিশুসহ নিহত ৪

রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে ট্রেনটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা একটি বগি থেকে মা-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহত অপর দুই জনের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস সদর দফতরের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়।
পৌনে সাতটার দিকে আগুন নির্বাপণ করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বগিগুলোয় তল্লাশি চালিয়ে একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শেষ করেছেন। আগুনের খবর প্রথম পাওয়া যায় ভোর ৫টা চার মিনিটে।

বাংলাদেশ সময়: ১৫:১১:৫৬   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেখ হাসিনাকে বন্দি চুক্তির মাধ্যমেই দেশে আসতে হবে: ত্রাণমন্ত্রী
মুশফিকুরকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ
আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া
সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ
পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ