বড় জয়ে লা লিগার শীর্ষে ফিরলো জিরোনা

প্রথম পাতা » খেলাধুলা » বড় জয়ে লা লিগার শীর্ষে ফিরলো জিরোনা
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



বড় জয়ে লা লিগার শীর্ষে ফিরলো জিরোনা

সোমবার আলাভেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগা টেবিরের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে জিরোনা। ইউক্রেনিয়ান আরটেম ডোভিক বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেছেন।
ম্যানচেস্টার সিটির আংশিক মালিকানাধীন জিরোনা এই জয়ে রিয়াল মাদ্রিদকে দুই পয়েন্টে পিছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে এসেছে।
২৬ বছর বয়সী ডোভিক ২৩ মিনিটে জিরোনাকে এগিয়ে দেন। ৪২ মিনিটে পর্তুর গোলে ব্যবধান দিগুন হয়। প্রতিপক্ষের বিপক্ষে কার্যত কোন প্রতিরোধই গড়তে পারেনি ১৩তম স্থানে থাকা আলাভেস। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইয়ান কুটোর আদায় করা পেনাল্টি তেকে ৫৮ মিনিটে ডোভিক নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন। এবারের লা লিগায় এটি ডোভিকের ১০ম গোল।
এ পর্যন্ত ১৭ ম্যাচে মাত্র একটিতে পরাজিত হয়েছে জিরোনা। বৃহস্পতিবার তাদের পরবর্তী প্রতিপক্ষ রিয়াল বেটিস। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিবে আলাভেস।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৪৮   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ