বিশিষ্টজনদের নামে রাস্তার নামকরণ করবে ডিএনসিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশিষ্টজনদের নামে রাস্তার নামকরণ করবে ডিএনসিসি
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



বিশিষ্টজনদের নামে রাস্তার নামকরণ করবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের প্রতি সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্ম যেন বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারে, তাদের যেন যথাযথ শ্রদ্ধা জানাতে পারে এ পদক্ষেপগুলো আমাদের নিতে হবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধসহ একটি সুস্থ দেশ ও জাতি গঠনে শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীরা অবদান রেখেছেন। তাই আমরা ডিএনসিসির বিভিন্ন সড়কগুলো বীর মুক্তিযোদ্ধা এবং প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীদের নামে নামকরণ করব।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ২৪তম করপোরেশন সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা সালেক মোল্লা সড়ক, কবি মাহাবুব উল আলম চৌধুরী সড়ক, কবি আলাউদ্দিন আল আজাদ সড়ক, শিল্পী আব্দুস শাকুর শাহ সড়ক, শিল্পী হাশেম খান সড়ক, শিল্পী বাবুল আকতার সড়ক, শিল্পী রফিকুন্নবী সড়ক, শিল্পী কাইয়ুম চৌধুরী সড়ক, আক্কাস আলী মোল্লা সড়ক, শিরিন রুখসানা কমিশনার সড়ক, হাজী অলি মিয়া সড়ক, স্থপতি রবিউল হুসাইন সড়ক, শিল্পী কামরুল ইসলাম সড়ক নামকরণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়।

ডিএনসিসি মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে মেয়র বলেন, জনগণের ভোগান্তি দূর করে দ্রুত জন্ম নিবন্ধন সরবরাহ করার জন্য ওয়ার্ড পর্যায়ে দেওয়া হয়েছে। সবাইকে আন্তরিকতার সেবা প্রদান করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয় সার্ভারের উন্নয়নে কাজ করছে। নতুন ১৮টি ওয়ার্ডে দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড সচিব নিয়োগ দেওয়ার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

কর্পোরেশন সভার শুরুতে মহান বিজয়ের মাস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সভায় আলোচনা শেষে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম শফিকুর রহমান এবং উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে: কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেইসঙ্গে নবযোগদানকৃত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে: কর্নেল রুবাইয়াত ইসমত অভীক, মহাব্যবস্থাপক (পরিবহন) সালমা আক্তার খুকী এবং চারজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম, কামরুজ্জামান, মোহাম্মদ জালাল উদ্দিন ও নাহিদ উল মোস্তাককে অভ্যর্থনা জানানো হয়।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১৮   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মঙ্গলবার রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির
দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, ভার বহনের চেষ্টা করব: মন্ত্রিপরিষদ সচিব
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ৪০
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
গাজার পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বেশি অনুদানের ঘোষণা ট্রাম্পের
ডা. রফিককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
নতুন মন্ত্রী- প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায়?
নিখোঁজের ১৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
জিয়াউর রহমান ও বেগম জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার ৬ এমপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ