পলিথিন ব্যাগ ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » পলিথিন ব্যাগ ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



পলিথিন ব্যাগ ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা

‘রেড ক্রিসেন্টের অঙ্গীকার পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার, আজকের অভ্যাস আগামীতে ছেড়ে দিন’- এমন স্লোগানকে সঙ্গে নিয়ে পলিথিন ব্যাগ ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের কার্যালয়ে ইউনিট চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে অনুিষ্ঠত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা, সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর।
বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়া, জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান, ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক, কার্যকরী সদস্য সেলিম উদ্দিন নিজামী, ইউনিট অফিসার নাসরিন আক্তার, বীরমুক্তিযোদ্ধা বনশ্রী পাল চৌধুরী ও ফরিদা ইয়াছমিন লিকা।
এসময় বক্তারা পলিথিন ব্যবহার রোধে সকলকে আন্তরিক ভাবে কাজ করার এবং পাটজাত ব্যাগ ব্যবহারে সকলকে একযোগে এগিয়ে আসার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৪৫   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ