রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৫
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২০ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯৮২ পিস ইয়াবা, ১১ গ্রাম হেরোইন, ১৮ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১০:৪১   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ