প্রেমের বিয়ে: স্ত্রীকে পতিতালয়ে বিক্রির চেষ্টায় যুবক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমের বিয়ে: স্ত্রীকে পতিতালয়ে বিক্রির চেষ্টায় যুবক গ্রেফতার
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



প্রেমের বিয়ে: স্ত্রীকে পতিতালয়ে বিক্রির চেষ্টায় যুবক গ্রেফতার

প্রেম ফাঁদে ফেলে বিয়ের পর কিশোরীকে পতিতালয়ে বিক্রির চেষ্টার অভিযোগে আবুল কালাম আজাদ নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আবুল কালাম আজাদ ওরফে শাহারিয়ার নাফিজ ইমন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আয়নাল হক ওরফে কুতুব উদ্দিন বিশ্বাসের ছেলে।

র‌্যাব-০৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক সঞ্জয় কুমার সরকার বলেন, ‘অভিযুক্ত আবুল কালাম প্রেমের ফাঁদে ফেলে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার ওই কিশোরীকে বিয়ে করে। পরবর্তীতে কালাম ওই কিশোরীকে গত ১৮ সেপ্টেম্বর পতিতালয়ে বিক্রি চেষ্টা করে। ভুক্তভোগী কিশোরী পালিয়ে এলে ওইদিন তার মা পাংশা থানায় আবুল কালামকে অভিযুক্ত মামলা করেন। এরপর আত্মগোপনে যায় কালাম।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে অভিযুক্তকে কুষ্টিয়ার পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১২:০৬:৩৬   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুতুবপুরে বায়ুদূষণের দায়ে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সদরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসের অডিটরের বিরুদ্ধে শিক্ষকের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
সরিষাবাড়ীতে মনোহরী বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: রঞ্জু সভাপতি, ঝন্টু সম্পাদক
নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ
ভুল প্রচার সামাজিক মাধ্যমে: সরিষাবাড়ীতে সৎ মা নয়, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় পালিয়েছিল তরুণ
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ