আলাভেসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলাধুলা » আলাভেসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



আলাভেসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

নাচোর লাল কার্ড পাওয়ার ম্যাচে আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জিরোনা। দুইয়ের যোগফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট তাদের নামের পাশে।

আলাভেসের মাঠে লুকাস ভাসকেজের গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে অন্তিম সময়ে গিয়ে গোলের দেখা পায় তারা। তাতে নিশ্চিত হলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

বেতিসের বিপক্ষে ড্র করায় জিরোনা নেমে গেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। ১৮ ম্যাচ শেষে রিয়ালের মতো তাদেরও ৪৫ পয়েন্ট। তবে রিয়ারের চেয়ে জিরোনা পিছিয়ে আছে গোল ব্যবধানে। লস ব্লাঙ্কোসদের গোল ব্যবধান ২৮ হলেও জিরোনার ক্ষেত্রে সংখ্যাটা ২১।

এদিন কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল সোসিয়েদাদ। ওসাসুনাকে ৩-২ গোলে হারিয়েছে মায়োর্কা। ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদের অবস্থান টেবিলের ছয়ে, বেতিস ২৮ পয়েন্ট নিয়ে আছে তার পরই। ১৫ পয়েন্ট নিয়ে কাদিজের অবস্থান ১৭ নম্বরে। ওসাসুনা ১২ ও মায়োর্কা আছে টেবিলের ১৪ নম্বরে।

বাংলাদেশ সময়: ১২:০৩:২৮   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের
সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত
ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ