সরিষাবাড়ীতে মধু হত্যার মূল পরিকল্পনাকারী নান্নু গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মধু হত্যার মূল পরিকল্পনাকারী নান্নু গ্রেপ্তার
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে মধু হত্যার মূল পরিকল্পনাকারী নান্নু গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে রহস্যজনক অটোচালক মধু হত্যা মামলার মূল পরিকল্পনাকারী নান্নু মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব -১৪।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার চর ধানাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সরিষাবাড়ী চর ধানাটা গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে। সে বিভিন্ন নামে পরিচিত। তাকে কেউ নান্দু মিয়া, কেউ কাওসার আহমেদ, কেউ নান্নু মিয়া আবার কেউ হান্নান মিয়া নামে চিনে।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই জামালপুর ক্যাম্পের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে নান্দুকে চিহ্নিত করে এবং অবস্থান নিশ্চিত করে শনিবার রাত ১২:০৫ মিনিটের সময় জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি চৌকস দল হত্যাকারী নান্নু মিয়া (৫০)কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ সহ মোবাইল উদ্ধার করা হয়৷

র‍্যাব সূত্র আরো জানায়, নান্নু মিয়া একজন পেশাদার ছিনতাইকারী। সে আন্তঃজেলা ছিনতাইকারী দলের একজন সক্রিয় সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ ও আনুষাঙ্গিক তথ্য প্রমাণের ভিত্তিতে জানা যায়, বরিশাল জেলার রাকিব ও সোহেল, নারায়নগঞ্জ জেলার রাজু, শরিয়তপুর জেলার হালিম এবং জামালপুর জেলার সরিষাবাড়ী থানার লিটন ঘটনার আগের দিন স্থানীয় একটি হোটেলে অবস্থান করে এবং ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে।

পরে ঘটনার দিন ভিকটিম মৃত আঃ কাদের এর ইজিবাইকে টার্গেট করে যাত্রীবেশে তার ইজিবাইকে উঠে। পরবর্তীতে, রাত অনুমান ১১.৩০ ঘটিকায় ঝিনাই নদীর পশ্চিম পাশে চাপারকোনা পোষ্ট অফিসের সামনে পৌছালে উল্লেখিত আসামীরা মিলে ধস্তাধস্তির একপর্যায়ে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইকটি নিয়ে বরিশাল এলাকায় বিক্রয় করে।

ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে এবং ২৩ ডিসেম্বর দুপুরে নান্দু মিয়াকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, নিহত আঃ কাদের মধু(৩৮) সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামের বাসিন্দা। সে (২৩ অক্টোবর) জীবিকার তাগিদে বাড়ী থেকে অটোরিকশা নিয়ে বের হয় এবং (২৪ অক্টোবর) চাপারকোনা ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে (২৬ অক্টোবর) সরিষাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৫৭   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে তিস্তা এক্সপ্রেস থেকে ফ্যান চুরির সময় হাতেনাতে চোর আটক
খাল পুনঃখনন দেখিয়ে বন বিভাগের দুই শতাধিক গাছ কাটার অভিযোগে,তদন্ত কমিটি গঠন
স্বাধীনতার ৫৫ বছর পর বীর প্রতীক আব্দুল হাকিমকে বিশেষ সংবর্ধনা
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি : প্রতিরক্ষা উপদেষ্টা
প্রধানমন্ত্রী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন করবেন কাল
ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর
কারাগার থেকে হাসপাতালের শয্যায়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো শাহ্ আলমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ