দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই : বিএসএমএমইউ উপাচার্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই : বিএসএমএমইউ উপাচার্য
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই : বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ বলেছেন, কোন বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই । শুধু প্রশিক্ষণ নিয়ে একা কাজ করলে হবে না।
তিনি আরো বলেন, এই প্রশিক্ষণ সংশ্লিষ্ট সবার মধ্যে ছড়িয়ে দেয়া দরকার। তা না হলে প্রশিক্ষণ লব্ধজ্ঞান কোন কাজে আসবে না।
ডা. শরফুদ্দিন আহমেদ আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেনিং প্রোগ্রামের ৩২তম থেকে ৩৬তম ব্যাচের সনদপত্র বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের ১০ম তলায় অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ডিভিশনে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, মুমূর্ষু রোগীর অতি আপনজন এই ক্রিটিক্যাল কেয়ার বিভাগে কাজ করা নার্সরা । এ নার্সরা প্রতিদিন রোগীদের সেবা করে সদকায় জারিয়া অর্জন করছে। এ ক্রিটিক্যালকেয়ার বা আইসিইউতে কর্মরত নার্সরা একজন কাউন্সিলর হিসেবে কাজ করবেন।
তিনি বলেন, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের কারণে গত ৫২ বছরের ইতিহাসে প্রথমবারের মত আমরা ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সমর্থ হয়েছি। এই নার্সরা কাউন্সিলর হিসেবে আন্তরিকতার সাথে কাজ করলে আমরা আরো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সমর্থ হবো। যারা আন্তরিকতার সাথে ভাল কাজ করবে অবশ্যই তাদের পুরস্কার দেয়া হবে।
উপাচার্য বলেন, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে কর্মরত নার্সরা নিজের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাদের ইনসেনটিভ দেয়ার বিষয়ে আমার প্রশাসনের সবার সাথে আলাপ করে ইতিবাচক কিছু করার আশ্বাস দিচ্ছি।
তিনি আরো বলেন, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানসহ যারা যে বিশেষ বিষয়ে পারদর্শী, তাদেরকে সেই কাজেই রাখতে হবে। যদি এ ধরণের কারো অন্য কোথাও পদায়ন করা হয়ে থাকলে, তবে তাকে পুনরায় তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা লব্ধ কাজেই ফিরিয়ে আনা হবে।
অ্যানেসথিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব মেট্রোপলিটন, ঢাকার সভাপতি রোটারিয়ান ফেরদৌস আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. কামরুল হুদা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩২   ৩২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ