ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন শেখ হাসিনা : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন শেখ হাসিনা : প্রবাসী কল্যাণমন্ত্রী
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন শেখ হাসিনা : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উত্তরণ করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন শেখ হাসিনা।
তিনি আজ শনিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠাল বাড়ী চৌমনী বাজার আলিম মাদরাসা ও পাড়ুয়া বাজার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভা ও গণসংযোগের সময় একথা বলেন।
তিনি এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখা হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নতির চূড়ান্ত শিখরে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের অর্থনীতির চাকাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উত্তরণ করে উন্নয়নশীল দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। দেশে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। দেশে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ভোটদিয়ে জয়যুক্ত করার জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান।
বিভিন্ন পথ সভা ও গণসংযোড়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, সিলেট জেলা পরিষদের সাবেক প্রশাসক জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী, সিলেট জেলা পরিষদ সদস্য তামান্না নাজমুল হেনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি হাজারো দলীয় সমর্থক এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:০২   ৩৩০ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ