ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ ২৪ ডিসেম্বর ২০২৩, রোববার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি

১২৫৮ - হালাকু খান আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা করেন। এতে আব্বাসীয় রাজত্বের অবসান ঘটে।

১৮০১ - ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।

১৮১৪ - ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান যুদ্ধের সমাপ্তি ঘটে।

১৮৯৪ - কলকাতায় প্রথম মেডিকেল সম্মেলন হয়।

১৯০০ - লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ হয়।

১৯৫০ - লিবিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৫১ - ইতালির কাছ থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। ইদ্রিস লিবিয়ার বাদশাহ ঘোষিত হন।

১৯৫৩ - দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।

১৯৭৩ - রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।

১৯৭৯ - প্রথম ইউরোপীয় রকেট ‘আরিয়ান’ উৎক্ষেপণ।

১৯৮৬ - সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

জন্ম

১৮২২ - ইংরেজ কবি ও সমালোচক ম্যাথু আর্নল্ড।

১৮৮১ - নোবেলজয়ী স্প্যানিশ কবি হুয়ান রামন হিমানাস।

১৮৮২ - বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটন।

১৮৮৬ - মাইকেল কার্টিজ, একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৮৯০ - ডা. রফিউদ্দিন আহমেদ, ভারতে প্রথম ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা।

১৮৯১ - প্রফুল্লচন্দ্র ঘোষ, ভারতীয় রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রাম, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী।

১৯০১ - বিখ্যাত সোভিয়েত লেখক আলেকজান্ডার ফাদেয়েভ।

১৯২৪ - মোহাম্মদ রফি, ভারতীয় সঙ্গীতশিল্পী।

১৯২৬ - মোহাম্মদ সুলতান, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৩১ - কাজী অনিরুদ্ধ, খ্যাতনামা বাঙালি গিটারবাদক।

১৯৩২ - কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেট খেলোয়াড় ও অধিনায়ক।

১৯৫২ - আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৫৬ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর।

১৯৭১ - রিকি মার্টিন, পুয়ের্তো রিকান গায়ক।

১৯৯৯ - ইমরুল হোসেন আফনান।

মৃত্যু

৬৫৭ - সাহাবী হযরত হুজাইফা (রা.)।

১৫২৪ - পর্তুগিজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা।

১৮৬৫ - ব্রিটিশ লেখক ও চিত্রশিল্পী চার্লস লক।

১৯৪৩ - অজয় ভট্টাচার্য একজন বিখ্যাত বাঙালি গীতিকার।

১৯৭৩ - পেরিয়র ই. ভি. রামস্বামী, ভারতের তামিলনাড়ুর প্রখ্যাত সমাজকর্মী ও রাজনীতিবিদ।

১৯৮৫ - ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।

১৯৯৯ - হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু ব্রাজিলের একজন চার-তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি।

২০১৮ - রবীন্দ্র সংগীতে অকাদেমি পুরস্কার বিজয়ী দ্বিজেন মুখোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার ও সঙ্গীত শিল্পী।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৩০   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান
জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে - কৃষি উপদেষ্টা
নারী ও শিশু মন্ত্রণালয়কে সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি - সমাজকল্যাণ উপদেষ্টা
মালয়েশিয়ায় গ্রেপ্তার ২২৬ জনের ২২২ জন বাংলাদেশি
বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা
ফারজানার শেষের ঝড়ে সেমিফাইনালে বাংলাদেশ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে - স্বরাষ্ট্র উপদেষ্টা
জামালপুরবাসীর প্রাণের দাবি: মন্ত্রিসভায় চাই ফরিদুল কবীর শামীমকে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ