ইন্দোনেশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



ইন্দোনেশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি নিকেল (রাসায়নিক উপাদান) প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।

ইন্দোনেশিয়ায় এ বিস্ফোরণে হতাহতের সংখ্যা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে আল জাজিরাসহ অন্য কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন এবং ৩৯ জন আহত হয়েছেন।

জানা গেছে, সুলাওয়েসি দ্বীপে চীনা-অর্থায়নে পরিচালিত মোরোওয়ালি শিল্প পার্কে রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায় এ বিস্ফোরণ ঘটে। শ্রমিকরা চুল্লি মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

কারখানার একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন ইন্দোনেশিয়ান এবং পাঁচজন বিদেশি শ্রমিক রয়েছেন। তবে বিদেশিদের জাতীয়তা প্রকাশ করেননি তিনি।

মুখপাত্র ডেডি কুরনিয়াওয়ান বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে একটি দাহ্য তরল প্রজ্বলিত হওয়ার সময় বিস্ফোরণ ঘটে এবং এতে কাছাকাছি থাকা অক্সিজেন ট্যাঙ্কগুলোও বিস্ফোরিত হয়।

তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা।

এই বিপর্যয়ের জন্য ‘গভীরভাবে দুঃখ’ প্রকাশ করেছে ওই শিল্প পার্ক পরিচালনাকারী সংস্থা।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩৮   ৩৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ