ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলাজুড়ে একযোগে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। একই সাথে জলাবদ্ধতা নিরসন ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নেওয়া হয়েছে সমন্বিত নানা পদক্ষেপ।

উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে সম্প্রতি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর, গুদারাঘাট এবং স্থানীয় হাটবাজারগুলোতে একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, খাল, জলাশয় ও জনসমাগমস্থলের জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করা হয়।

খাল সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন:
এলাকার জলাবদ্ধতা নিরসন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তক্কার মাঠ থেকে নন্দলালপুর পর্যন্ত খাল সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীদের মতে, খালের পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং ময়লা-আবর্জনা অপসারণের ফলে পরিবেশ উন্নয়নের পাশাপাশি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান মিলবে।

মশক নিধন কার্যক্রম:
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে উপজেলার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে মশার ওষুধ ছিটানো হয়েছে। এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসন এ কার্যক্রম জোরদার করেছে।

জনসচেতনতার আহ্বান:
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সর্বস্তরের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, ফুলের টব বা পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া এবং জমা পানি নিয়মিত ফেলে দেওয়ার মাধ্যমে এডিস মশার প্রজনন ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং একটি ডেঙ্গুমুক্ত মডেল উপজেলা গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের সমন্বিত ও পরিচ্ছন্নতা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:১৭   ২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে র‍্যালি ও ঋণের চেক বিতরণে জাতীয় যুব দিবস উদযাপন
ভেজাল শিশুখাদ্যে সয়লাব বাজার: বিষাক্ত জেলি-চকলেটে হুমকিতে কোমলমতি শিশুরা
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন
সদরপুরে এইচএসসি পরীক্ষা: কলেজের চেয়ে এগিয়ে মাদ্রাসা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ