গাজীপুরে রেললাইন কাটার নির্দেশ দিয়েছিলেন টুকু: সিটিটিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে রেললাইন কাটার নির্দেশ দিয়েছিলেন টুকু: সিটিটিসি
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



গাজীপুরে রেললাইন কাটার নির্দেশ দিয়েছিলেন টুকু: সিটিটিসি

নাশকতা করে সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চার এবং ব্যাপক প্রাণনাশের পরিকল্পনা করেছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। তার নির্দেশেই গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে ট্রেনের দুর্ঘটনা ঘটান ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির (৪৩)।

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এর আগে শ্রীপুরে রেলের লাইন কেটে ওই নাশকতার ঘটনার মূলহোতা কবিরসহ লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড মহানগর ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেনকেও (১৯) গ্রেফতার করে সিটিটিসি।

সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান দাবি করেন, ‘গ্রেফতার ব্যক্তিরা নাশকতার কথা স্বীকার করেছেন। ইখতিয়ার রহমান কবিরের সঙ্গে যোগাযোগ করে টুকু বলেছিলেন দলীয় উচ্চ পর্যায় থেকে বড় কিছু করার চাপ আছে।’

নাশকতাকারীরা রেললাইন কাটার পর দল থেকে মোটা অঙ্কের টাকাও পায় বলে দাবি করেছেন মো. আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১২:৩৩:০১   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ