ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩



ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী

উন্নত-সমৃদ্ধ স্মার্ট ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার জন্য অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতাবিহীন নির্বাচন অপরিহার্য। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাঁর নিজ বাসভবনে এসব কথা বলেন।

জনগণ উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা চায় উল্লেখ করে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চায় না, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা চায়। যেখানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই চাওয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা। যেখানে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার প্রতি আরো বেশি মনোযোগ দেওয়া হবে।

আমরা সব সময় শান্তি চাই, যুদ্ধ চাই না- এরকম পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে মন্ত্রী ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলকে বলেন, বাঙালি এমন একটা জাতি যাঁরা স্বাধীনতার জন্য ৩০ লক্ষ প্রাণ দিয়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করেছে । এ নির্বাচনের মাধ্যমে আবারো প্রমাণিত, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, যে রাষ্ট্র মানবাধিকার ও ন্যায় বিচারের অগ্রনায়ক। এজন্য বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট ও স্বচ্ছ ব্যালট বাক্সের পাশাপাশি সর্বস্তরে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২৮   ৩২০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ