বিএনপির ভোট বর্জনের ডাকে সাড়া দিচ্ছে না জনগণ : প্রতিমন্ত্রী খালিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির ভোট বর্জনের ডাকে সাড়া দিচ্ছে না জনগণ : প্রতিমন্ত্রী খালিদ
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



বিএনপির ভোট বর্জনের ডাকে সাড়া দিচ্ছে না জনগণ : প্রতিমন্ত্রী খালিদ

ভোটের পরিবেশ উৎসবমুখর হয়ে উঠেছে জানিয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভোট বর্জনের স্লোগানে সাড়া দিচ্ছে না দেশের সাধারণ জনগণ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ মেরিন একাডেমিতে আয়োজিত ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। যার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ অবদান। এ কারণে মানুষ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে।

তিনি আরও বলেন, অন্য একটি দল নির্বাচনে অংশ না নিয়ে অপতৎপরতা চালাচ্ছে। নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে দেশের মানুষ এর কড়া জবাব দেবে। এ কারণে তাদের ভোট বর্জনের আহ্বানে সাড়া দিচ্ছে না জনগণ।

এর আগে পীরগঞ্জের মেরিন একাডেমিতে রংপুর ও পাবনা মেরিন একাডেমির ২য় ব্যাচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে অংশ নেন খালিদ মাহমুদ।

ক্যাডেটদের সালাম গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন। এতে রংপুর ও পাবনা একাডেমির কোর্স সম্পন্ন করা ১৩২ জন সমুদ্র যোদ্ধা অংশ নেন।

এবারেই প্রথম পীরগঞ্জ একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হলো। এ বছর পীরগঞ্জ মেরিন একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের আরাফ ফেরদৌস আপন ও পাবনা একাডেমির ইমতিয়াজ আহমেদ পরশ।

অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমরেড মো. জিয়াউল হক, বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম সরকার, বাংলাদেশ মেরিন একাডেমি পাবনার কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলামসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:০৯   ৩৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ