পুলিশের কাছে সকল প্রার্থী সমান : ডিআইজি আনোয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের কাছে সকল প্রার্থী সমান : ডিআইজি আনোয়ার
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



পুলিশের কাছে সকল প্রার্থী সমান : ডিআইজি আনোয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কাছে সব প্রার্থীই সমান বলে মন্তব্য করেছেন পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) মো. আনোয়ার হোসেন।
আজ শনিবার দুপুরে পুলিশ সদর দফতরে দ্বাদশ সংসদ নির্বাচনের আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রাত্যাহিক প্রেস ব্রিফিং-এ তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কোন ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে না। প্রচার-প্রচারনার ক্ষেত্রে সকল প্রার্থী যেন সমান সুযোগ পান, সেটা নির্দেশনা দেয়া আছে।
আনোয়ার হোসেন বলেন, নির্বাচনকালীন সময়ে সারাদেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য কর্মরত থাকছেন। নির্বাচনের দায়িত্বে, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, ম্যাজিস্ট্রের সাথেও ডিউটিতে থাকেন। এমনকি, ওইদিন যিনি থানার সিসি লেখেন, উনিও নির্বাচনী দায়িত্বে।
তিনি বলেন, বৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। কোথাও এধরনের সংঘর্ষের ঘটনা ঘটলেই, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলা হচ্ছে, কোথাও কোথাও গ্রেফতারও করা হচ্ছে।
ডিআইজি আনোয়ার হোসেন আরও বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচনময় পরিস্থিতি রক্ষা করাই আমাদের দায়িত্ব। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের বদলি ও কাউকে কাউকে প্রত্যাহারও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৪   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ