রাজনৈতিক পরিচয় ছাপিয়ে জনমানুষের নেতা খোকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক পরিচয় ছাপিয়ে জনমানুষের নেতা খোকা
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



রাজনৈতিক পরিচয় ছাপিয়ে জনমানুষের নেতা খোকা

দীর্ঘ ১০ বছর সোনারগাঁবাসীর জন্য দিন রাত পরিশ্রম করেছেন খোকা। সোনারগাঁ‘র অভিভাবক হিসেবে চেয়েছেন সবাই যেন শান্তিতে থাকুক। মাদক, সন্ত্রাস ও ইভ টিজিং মুক্ত এক সমাজ উপহার দিয়েছেন। তবে শুধু ১০ বছরেই সন্তুষ্ট নয় সোনারগাঁবাসী, তারা বার বার লিয়াকত হোসেন খোকাকেই ক্ষমতায় দেখতে চায়। তাই তার নির্বাচনী জনসংযোগে দলীয় নেতাকর্মীর চেয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশি লক্ষ্য করা যায়। কারণ তাদের কাছে তিনি লাঙ্গল মার্কা’র প্রার্থী নয়, জনগণের আশা ভরসা‘র প্রতীক।

৩০ ডিসেম্বর সকাল থেকেই নেতাকর্মীদের নিয়ে জনসংযোগে বের হন সোনারগাঁ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। পথে ঘাটে সবাইকে দিতে থাকেন নির্বাচনী বার্তা, মানুষও তাদের প্রিয় প্রতিনিধির কাছে এসে খুশি মনে হাত মিলায়, অনেকে কাছে ডেকে কোলাকুলি করেন। জনগণের অংশগ্রহণে মিছিল লম্বা হতে থাকে। ঢোল-তবলা আর সানাইয়ের আওয়াজ ছাপিয়ে “লাঙ্গল…লাঙ্গল” কলরব শোনা যায় উচ্চস্বরে।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান শওকত আলী মেম্বার, ইকবাল মেম্বার, রিপন মেম্বার, স্বপন মেম্বার, এজাজ মেম্বার, শামীম মেম্বার, কবির মেম্বার, সাজেদ আলী মেম্বার, খৈয়ম মেম্বার, জাতীয় পার্টি-২ নং ওয়ার্ড সভাপতি আসাদ, সম্ভুপুর ইউনিয়ন সভাপতি এজাজ, সেক্রেটারি তোফাজ্জলসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:১৯   ৪৫৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
রেজিস্ট্রার্ড হকার ছাড়া রাস্তায় কেউ বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক
জামালপুরে গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ