জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন : নিক্সন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন : নিক্সন
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩



জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন : নিক্সন

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধানমন্ত্রী মাদারীপুরের জনসভায় বলেছেন- ‘শিবচরের মতো উন্নত উপজেলা সারা বাংলাদেশে নেই। আমিও এতো উন্নত বানাইতে পারিনি।’ কাজী জাফরউল্যাহ সাহেব আপনি লিটন চৌধুরীর (নিক্সনের বড় ভাই ও জাতীয় সংসদের চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন) পা ধুইয়া পানি খাওয়ার যোগ্যতা রাখেন না। একবার যাইয়া দেখেন ঢাকা শহরের থেকেও উন্নত বানাইয়া ফেলছে। আমরা ওরকম উন্নত করতে চাই।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, পাঁচ বছর এলাকায় আসেন নাই। আজকে এলাকায় আইসা বলেন নৌকা। চাচা এবারসহ আগেও দুইবার আমার ফুপু নৌকা আপনারে দিছে। মাথা ঘামান-বৈঠা তিনি আপনাকে দেন না, বৈঠা আমাকে দেন। বৈঠা ছাড়া নৌকা অচল। ওই নৌকা নিয়া আপনি তাল-বেতাল হয়ে যান গাঙ্গে (নদীতে)।

কাজী জাফরউল্লাহকে সবচেয়ে ব্যর্থ পুরুষ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দুইবার ফরিদপুরের মধ্যে নৌকা ডুবাইছেন। তৃতীয়বারের মতো ডুবাইতে যাচ্ছেন। বঙ্গবন্ধু জীবিত থাকলে আপনাকে ছাত্রলীগের অফিসের পিয়নও বানাইতেন না।

নিক্সন বলেন, উনি (কাজী জাফরউল্যাহ) এখন মঞ্চে এসে বলেন- ‘নিক্সন ভুয়া, তাকে ভোট দিলে এটা শিবচর হয়ে যাবে।’ আমি হইলে যদি শিবচর হয় তাইলে আল্লাহর কাছে হাজার শোকর যে শিবচরের মতো একটা উপজেলা বানাইতে পারছি। আমি বলে উনারে ফকিন্নি কইছি। আপনারা কে শুনছেন? উপস্থিত জনতা তখন সমস্বরে বলে উঠেন কেউ শুনেনি।

নিক্সন চৌধুরী বলেন, উনি ফকিন্নি অবশ্যই। কিন্তু টাকার কথা বলি নাই। উনি জনগণের ভালোবাসার ফকিন্নি। উনি মঞ্চে উঠে কান্দে কিন্তু চোখে পানি নাই। নাটকবাজি শুরু করছেন। মনে হচ্ছে বাংলা সিনেমা করেন। কোনো নাটকে কান দেবেন না।

সভায় সভাপতিত্ব করেন ঢেউখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাক মৃধা। বক্তব্য দেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য কোহিনুর বেগম, নিক্সনের কর্মী শায়েদীদ গামাল ও একলাস আলী ফকির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০৮:৫৯   ৩৭৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ