রূপগঞ্জে আবারও নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে আবারও নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



রূপগঞ্জে আবারও নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী গোলাম দস্তগীর গাজীর একটি ক্যাম্পে ফের অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের তীরমারা জিন্দা লতিফ মার্কেটের সামনে অবস্থিত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর অস্থায়ী ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী পক্ষের লোকেরা এই তান্ডব চালায়।

এ ঘটনায় দাউদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী শিকদার বাদী হয়ে ১৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয় তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

মুক্তিযোদ্ধা আহম্মদ আলী শিকদারের দেয়া অভিযোগে বলা হয়, সোমবার ভোরে নারায়ণগঞ্জ—১ (রূপগঞ্জ) আসনে কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার সমর্থক রুবেল, সাগর, খোকনসহ অজ্ঞাত ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে নৌকার নির্বাচনি ক্যাম্পে অতর্কিতভাবে হামলা করে। এ সময় ক্যাম্প ভাংচুরের পাশপাশি চেয়ার—টেবিল লুটাপাট সহ অগ্নিসংযোগ করে হামলাকারীরা। এই ঘটনায় সুষ্ঠ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান অভিযোগকারী।

এর আগে, গত ২৯ ডিসেম্বর উপজেলার নাওড়া এলাকাতেও নৌকার ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়। ওই ঘটনায় কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহানের সমর্থক সন্ত্রাসী মোশারফসহ ১২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমার পক্ষে নৌকার গণজোয়ার দেখে তারা ভয় পেয়েছে। যেহেতু আমাদের নৌকার ক্যাম্প পুড়িয়েছে, সে হিসেবে আমরা ধরে নিতে পারি প্রতিপক্ষের লোকেরা এটা করেছে। যারা হামলা করেছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৩৭   ৫০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও ফয়েজউদ্দিনের
কালকিনিতে ৪ মাদ্রাসায় ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র-১জন,মাসে বেতন পৌনে ১৫ লাখ, চলছে সমালোচনার ঝড়
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে: কৃষিমন্ত্রী
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত: রিজভী
জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: মন্ত্রী
চমক নিয়ে ফিরছে সেই বেবি শার্ক বয়
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ