বন্দরে ’বই উৎসব’ এ শিশু শিক্ষার্থীরা পেল নতুন বই

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ’বই উৎসব’ এ শিশু শিক্ষার্থীরা পেল নতুন বই
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



বন্দরে  ’বই উৎসব’ এ শিশু শিক্ষার্থীরা পেল নতুন বই

‘আজ ১ জানুয়ারি, নতুন শিক্ষাবর্ষের যাত্রা। নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম আর নতুন বই। এই তিনে মিলে শিক্ষার্থীদের উৎসব আজ। খালি হাতে স্কুলে এসে বই নিয়ে বাড়ি ফিরবে। আর এতেই আনন্দ তাদের। আজ দেশের প্রতিটি স্কুলে উৎসবের আমেজে বই বিতরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর স্কুলগুলোতে এমন প্রস্তুতিও নেওয়া হয়েছে। এটা আমি মনে করেছি সরকারের সবচেয়ে বড় সাফল্য।’

সোমবার (১ জানুয়ারি) বন্দরের মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বই উৎসব’ এ বক্তারা এসব কথা বলেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে বই উৎসবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, নাসিক ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফয়সাল মো. সাগর, উপজেলা শিক্ষা অফিসার মো. রেজাউল করিম, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মোসাম্মৎ নাসরিন জাহান পপি, সামিনা নার্গিস, লিপি আক্তার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার রাবিয়া ইয়াসমিন, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খাদিজা বেগম, স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ মাসুম সহ সকল শিক্ষক শিক্ষিকাগণ।

সঞ্চলনায় ছিলেন মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ আব্বাস।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০০   ৮৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ