সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত

প্রথম পাতা » আন্তর্জাতিক » সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউংকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসান সফর করেন তিনি। সেখানে এক সংবাদ সম্মেলনে তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত তাকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়া হয়।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ বলেছে, সন্দেহভাজন ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার জন্য লির কাছে গিয়েছিলেন এবং তার সমর্থক হওয়ার ভান করে সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে সেই ব্যক্তি তাকে ২০ থেকে ৩০ সেন্টিমিটার (৭.৯-১১.৮ ইঞ্চি) লম্বা অস্ত্র দিয়ে আক্রমণ করেন। ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দক্ষিণ কোরিয়ার মিডিয়াতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছুরিকাঘাতের পর লি চোখ বন্ধ করে মাটিতে শুয়ে আছেন। এসময় কর্মকর্তারা তার চারপাশে ভিড় করেন এবং একজন তার ঘাড়ে কাপড় চাপা দিয়ে ধরে রেখেছেন।

ইয়োনহাপ জানিয়েছে, ছুরিকাঘাতের পর এই শীর্ষ রাজনীতিবিদের শরীর থেকে রক্তপাত হয়েছে, কিন্তু তিনি জ্ঞান হারাননি।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লি জায়ে-মিউং। কিন্তু রক্ষণশীল ইউন সুক-ইওলের কাছে তিনি অল্প ব্যবধানে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ১১:১৪:৫৪   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ