নাইজেরিয়ায় খনিতে বিস্ফোরণে নিহত ৩৮ খনি শ্রমিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাইজেরিয়ায় খনিতে বিস্ফোরণে নিহত ৩৮ খনি শ্রমিক
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬



নাইজেরিয়ায় খনিতে বিস্ফোরণে নিহত ৩৮ খনি শ্রমিক

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লেটো অঙ্গরাজ্যে একটি সীসা খনিতে জমে থাকা বিষাক্ত গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার সকালে ওয়াসে স্থানীয় সরকার এলাকার জুরাক সম্প্রদায়ে অবস্থিত সলিড মাইনিং কোম্পানি পরিচালিত খনিতে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূগর্ভস্থ সুড়ঙ্গে জমে থাকা বিষাক্ত গ্যাস (সম্ভবত কার্বন মনোক্সাইড) বিস্ফোরণের সূত্রপাত ঘটায়।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছেন। ভারপ্রাপ্ত জেলা প্রধান আলিয়ু আদামু ইদ্রিস জানান, নিহতদের অধিকাংশই ২০ থেকে ৩৫ বছর বয়সী তরুণ।

তিনি আরো বলেন, ‘এটি আমাদের সম্প্রদায়ের জন্য এক অন্ধকার দিন। আমরা আমাদের ৩৮ জন উদ্যমী যুবককে হারিয়েছি, এতে বহু পরিবার শোকাহত।

প্লেটো রাজ্যের পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো জানান, কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত ও আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত ২৭ জন গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৩০:১১   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারগুলো ‘ব্যর্থ হয়ে’ হরমুজের দিকে ফিরে গেল
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, সামনে ‘অসাধারণ’ দুই দিন : ট্রাম্প
বৃহস্পতিবারই ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
ইরানের নিয়ন্ত্রণে হরমুজ, টোল দিতে হবে রিয়ালে : তেহরান
যুদ্ধ অথবা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে ইরান
যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা : লেবানন
জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনায় সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’: ইরানের প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ