ফ্রান্সে ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূতের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্রান্সে ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূতের মৃত্যু
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬



ফ্রান্সে ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূতের মৃত্যু

বিদেশে ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী প্রথম নারী কূটনীতিক লায়লা শহীদ ৭৬ বছর বয়সে দক্ষিণ ফ্রান্সে মারা গেছেন। তার মৃত্যুর খবর তার পরিবার নিশ্চিত করেছে বলে আলঅ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

লায়লা শহীদের বোন জেইনা এএফপিকে বলেন, ‘তিনি আজ মারা গেছেন।’ তবে বিস্তারিত কিছু জানাননি।
তবে তার মৃত্যু নিয়ে তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধান অনুসারে, বেশ কয়েক বছর ধরে অসুস্থ শহিদ সম্ভবত আত্মহত্যা করেছেন।

ফ্রান্সে ফিলিস্তিনি প্রতিনিধি হালা আবু-হাসিরা এক্স-এ বলেছেন, ‘ফিলিস্তিনের প্রতীকী রাষ্ট্রদূত লায়লা শহীদ আমাদের ছেড়ে চলে গেছেন। এটি ফিলিস্তিন এবং ন্যায়বিচারে বিশ্বাসী বিশ্বের জন্য একটি বিশাল ক্ষতি।’

১৯৪৯ সালে লেবাননে জন্মগ্রহণকারী শহীদ ছিলেন বিদেশে ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর প্রতিনিধিত্বকারী প্রথম নারী।
তিনি আয়ারল্যান্ডে তার কর্মজীবন শুরু করেন এবং নেদারল্যান্ডসেও প্রতিনিধিত্ব করেন। তিনি ফ্রান্সে প্রতিনিধি হিসেবে এবং পরে ইউরোপীয় ইউনিয়নে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র : আলঅ্যারাবিয়া।

বাংলাদেশ সময়: ১১:৪০:৪৯   ১৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ