পার্টিতে মদের গ্লাস হাতে ভাইরাল শাহরুখ পুত্র, সঙ্গে আরও কারা?

প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্টিতে মদের গ্লাস হাতে ভাইরাল শাহরুখ পুত্র, সঙ্গে আরও কারা?
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



পার্টিতে মদের গ্লাস হাতে ভাইরাল শাহরুখ পুত্র, সঙ্গে আরও কারা?

বিতর্ক কাটিয়ে বেশ ভালো সময় কাটছিল শাহরুখ পুত্র আরিয়ানের। তবে নতুন বছরটা শুরু করলেন পার্টি মুড নিয়ে। মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে মদের গ্লাস হাতে তার দেখা মিলল বন্ধুদের সঙ্গে। শাহরুখ পুত্রের এমন কাণ্ড দেখে নেটিজেনরাও নড়ে চড়ে বসেছে।

সেদিন বর্ষবরণ উদযাপন করতে কালো টি-শার্ট আর ডেনিমের জ্যাকেট পরে বেরিয়েছিলেন আরিয়ান। হোটেলের বারের সামনে আরিয়ানের পাশে দেখা মিলল ‘বলিউডের বন্ধু’ ওরি ওরফে ওরহান অবত্রমানির। মদের গ্লাস হাতে নিয়ে একঢোকে খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর শেষে দেখা গেছে অজয়-কাজলের মেয়ে নিসা দেবগণের চর্চিত প্রেমিক বেদান্ত মহাজনকে।

২০২১ সালে মাদককাণ্ডের পর থেকে দেড়-দু’বছর নিজেকে গুটিয়ে রেখেছিলেন আরিয়ান। খুব বেশি বাড়ির বাইরেও বের হতেন না তিনি। তবে ২০২৩ সালটা মন্দ যায়নি তার। তার পরিচালিত প্রথম বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন বাবা শাহরুখ খান। তার প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’-এর কাজও চলছে জোরকদমে। আরিয়ান খানের ‘স্টারডম’-এ লিড রোলে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই ওটিটি সিরিজে হিন্দি সিনেমার ইতিহাস উঠে আসবে, থাকবে একাধিক ক্যামিও চরিত্র। এরমধ্যে আরিয়ানের সিরিজের জন্য শ্যুটিং সেরেছেন করণ জোহর, রণবীর কাপুররা।

আর এই ভিডিও দেখেই নিন্দুকেরা কটাক্ষ করতে ছাড়েনি আরিয়ানকে। ‘বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান’ বলে বিদ্রুপ করেছেন। আবার কেউ লিখেছেন, ‘শাহরুখের আরও নজর দেয়া উচিত ছেলের উপর’।

জানা গেছে, এই পার্টি নাকি আয়োজন করেছিল আরিয়ানের নিজস্ব লিকুয়ার সংস্থা। গত বছর ডিসেম্বরেই জানা গিয়েছিল মদের ব্যবসায় নামছেন আরিয়ান। একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করেছেন আরিয়ান। সেই ব্র্যান্ডের পার্টি ছিল এটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১১:২৬:০৯   ৪৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেখ হাসিনাকে বন্দি চুক্তির মাধ্যমেই দেশে আসতে হবে: ত্রাণমন্ত্রী
মুশফিকুরকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ
আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া
সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ
পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ