দুর্দান্ত লড়াইয়ে বছর শুরু লিভারপুলের

প্রথম পাতা » খেলাধুলা » দুর্দান্ত লড়াইয়ে বছর শুরু লিভারপুলের
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



দুর্দান্ত লড়াইয়ে বছর শুরু লিভারপুলের

বছরের শুরুতেই গোল আর পাল্টা গোলের লড়াই চলে লিভারপুল আর নিউক্যাসল ‍ইউনাইটেডের। এদিন পুরো ম্যাচ লিভারপুলের দখলে থাকলেও ছাড় দেয়নি নিউক্যাসল ‍ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ সালাহর নৈপুণ্যে ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।

অ্যানফিল্ডে সোমবার (১ জানুয়ারি) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন সালাহ। একটি করে গোল এসেছে কার্টিস জোন্স ও কোডি গাকপোর পা থেকে। নিউক্যাসলের হয়ে একটি করে গোল করেছেন অ্যালেক্সান্দার ইসাক ও সভেন বোটমান।

নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে লিভারপুল। দলটি পুরো ম্যাচে গোলের জন্য ৩৪টি শট নিয়েছে তার মধ্যে লক্ষ্যে ছিল ১৫টি। অন্যদিকে, নিউক্যাসল কেবল ৫টি শট নিয়েছে।

২০ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। ৪০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ম্যানচেস্টার সিটির। ২৯ পয়েন্ট নিয়ে নয়েই অবস্থান করছে নিউক্যাসল।

বাংলাদেশ সময়: ১১:২২:০৩   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ