ভোট উপলক্ষে কোনো শঙ্কা আছে কি না, ডিএমপির কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোট উপলক্ষে কোনো শঙ্কা আছে কি না, ডিএমপির কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদল
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



ভোট উপলক্ষে কোনো শঙ্কা আছে কি না, ডিএমপির কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) নির্বাচনী পর্যবেক্ষকদল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার ডিএমপি সদর দপ্তরে আইআরআইয়ের সাত সদস্যের এ প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কাছে জানতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা কোনো ভয় পাচ্ছেন কি না, এ ছাড়া ভোট উপলক্ষে কোনো শঙ্কা আছে কি না?

তাঁদের প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে।
সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পুলিশ সেই পরিবেশ তৈরি করেছে।

ডিএমপি কমিশনার আরো উল্লেখ করেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোট প্রদান করবেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন আইআরআইয়ের নির্বাচনী পর্যবেক্ষক নাতাশা রথচাইল্ড, ক্রিস্পিন কাহেরু, মারিয়াম তাবাতাদজে, নেনাদ মারিনোভিক, ইভো পেন্টচেভ, কাজী শহীদুল ইসলাম ও নুরানী রুপমা।

আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গেও নির্বাচন নিয়ে বৈঠক করেন পর্যবেক্ষকদলের সদস্যরা। বৈঠক শেষে সেখানে দুপুরের খাবার খান তাঁরা।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩৮   ৩৭৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ