বিএনপিকে অভিযুক্ত করে ইসিতে আ.লীগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিকে অভিযুক্ত করে ইসিতে আ.লীগ
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



বিএনপিকে অভিযুক্ত করে ইসিতে আ.লীগ

নির্বাচন কমিশনে (ইসি) গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

শনিবার (৬ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল ইসিতে যায়।

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, যারা ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসতে চান তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্যই বিএনপি অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তাদের (বিএনপি) এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমারা ইসিতে এসেছিলাম।

ছয় সদস্যের প্রতিনিধিদলে ছিলেন, দলের কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, আইনবিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, উপ-দপ্তর সায়েম খান, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।

বিপ্লব বড়ুয়া বলেন, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ, ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশবাসীকে বলব সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে আগামীকাল গণতন্ত্রের উৎসব অংশ নিন। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১৫:১৫:২২   ৩৪৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ