এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৈমুরের

প্রথম পাতা » ছবি গ্যালারী » এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৈমুরের
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৈমুরের

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার।

রোববার (৭ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তৈমুর আলম খন্দকার বলেন, আমি বলেছি নির্বাচনের শেষ দেখব। তৃণমূল বিএনপি নির্বাচনের শেষ দেখবে। আমরা মাটি কামড়ে হলেও নির্বাচনটা করব।

তিনি আরও বলেন, নৌকার প্রার্থী টাকা বিলি করছে আমরা অভিযোগ করে আসছি। মিডিয়াতেও এসেছে এটা। একজন পাঁচ লাভ টাকা নিয়ে গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতে বরপা এলাকায় আমার এজেন্টদের পিটিয়ে এসেছে ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা।

তিনি বলেন, চনপাড়া বিশাল ভোটব্যাংক। সেখানে আমার এজেন্ট ঢুকতে দিচ্ছে না। বহুবার আমরা অভিযোগ করেছি। এসপির সঙ্গে দেখা করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে জানিয়েছি। কিন্তু চনপাড়ার ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা নেয়া হয়নি।

তৃণমূল বিএনপির এ নেতা আরও বলেন, এখন আমি নির্বাচন করব নাকি অভিযোগ জানাব। ওদের টাকা আছে ওরা বিলি করে। আমার টাকাও নেই আমি ভোট কিনিও নাই। আমার দাবি সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন না হলে জাতি সংকটে পড়বে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৩৮   ৭১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ