বিচ্ছিন্ন ঘটনা তাৎক্ষণিকভাবে সামাল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিচ্ছিন্ন ঘটনা তাৎক্ষণিকভাবে সামাল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



বিচ্ছিন্ন ঘটনা তাৎক্ষণিকভাবে সামাল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ঢাকাসহ সারাদেশে অনেকগুলো কেন্দ্র। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তারপরও সব জায়গায় পুলিশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি গোয়েন্দা পুলিশ আছে। যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে। কোথাও কোনো ঝামেলা হচ্ছে না।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিবি প্রধান বলেন, মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হয়েছে এবং তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন। উত্তরা, ওয়ারী, লালবাগ, রমনা ডিভিশন ঘুরে আমি ভোট দিলাম তেজগাঁও ডিভিশনে। সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। হরতালের কারণে মানুষ ঘরে বসে নেই সবাই ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিচ্ছে। নির্বাচনে সামান্য ঘটনা ঘটতেই পারে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। সব জায়গায় মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, সারা বাংলাদেশে অনেকগুলো কেন্দ্র। সেখানে এক দুইটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তারপরও সব জায়গায় পুলিশ আছে আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি আছে। যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে। কোথাও কোনো ঝামেলা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫:২৫:২৩   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ