ভারতকে সরিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া; যৌথভাবে তৃতীয়স্থানে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে সরিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া; যৌথভাবে তৃতীয়স্থানে বাংলাদেশ
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



ভারতকে সরিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া; যৌথভাবে তৃতীয়স্থানে বাংলাদেশ

সদ্যই ভারতকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে অস্ট্রেলিয়া। এবার বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে শীর্ষে উঠে গেল অসিরা।
গত বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেট হারিয়েছে ভারত। ঐ জয়ে ৪ ম্যাচে ২টি জয়, ১টি করে হার-ড্র’তে ৫৪ দশমিক ১৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠেছিলো টিম ইন্ডিয়া।
কিন্তু গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ৮ উইকেটে জিতে ভারতকে সরিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় অস্ট্রেলিয়া। এতে ৪৮ ঘন্টাও টেবিলের শীর্ষে থাকতে পারলো না ভারত।
সিডনি টেস্ট জয়ের পর চ্যাম্পিয়নশিপের সব মিলিয়ে ৮ ম্যাচে ৫ জয়, ২টি হার ও ১টি ড্র’তে এখন ৫৬ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।
যৌথভাবে টেবিলের তৃতীয়স্থানে আছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। তিন দলই ২টি করে ম্যাচ খেলে ১টি করে জয় ও হারে ৫০ শতাংশ পয়েন্ট অর্জন করেছে।
তিন ম্যাচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশে ষষ্ঠস্থানে নেমে গেছে পাকিস্তান। ৫ ম্যাচে ২ জয়, ৩ হারে পাকিস্তানের পয়েন্ট ৩৬ দশমিক ৬৬ শতাংশ।
২ ম্যাচে ১টি করে হার-ড্র’তে ১৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচ খেলে ২টি করে জয়-হার ও ১টি ড্র’তে ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে ইংল্যান্ড।
২ ম্যাচে অংশ নিয়ে ২টিতে হেরে এখনও পয়েন্টের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতে আছে শ্রীলংকা।

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৪   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ