প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪



প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি। তিনি টুইটার অর্থাৎ এক্স মাধ্যমে দেয়া একটি পোস্টে বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নির্বাচনী বিজয়ের জন্য আমার অভিনন্দন”।
তিনি বলেন, কমনওয়েলথ সচিবালয় জাতীয় অগ্রাধিকার অর্জনে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব অব্যাহত রাখতে প্রস্তুত এবং বাংলাদেশের জনগণ ও কমনওয়েলথ পরিবারের সকল সদস্যের জন্য শেখ হাসিনার সাথে কাজ করার জন্য উন্মুখ।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টি আসনে। বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি আসনে, জাতীয় পার্টি ১১টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। নির্বাচনে একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এরই মধ্যে নির্বাচন (ইসি) কমিশন আজ ২৯৮ জন সংসদ সদস্যের তালিকাসহ গেজেট প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৫৫   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ