যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪



যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
আজ মঙ্গলবার সচিবালয়ে তাঁর এ বিজয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে পরিষদের সচিব পরিমল সিংহ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটের মহাপরিচালক আবু তাহের মোঃ মাসুদ রানা ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম প্রতিমন্ত্রী মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময়ে মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ বিজয় জনগণের বিজয়। আমি আমার সংসদীয় আসনের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করে দেশ ও জনগণের সেবা করার সুযোগ প্রদান করেছেন। আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাকে বিগত পাঁচ বছর এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ প্রদান করেছেন। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৫৮   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ