বাংলাদেশ প্রমাণ করেছে এটি একটি গণতান্ত্রিক দেশ: মোমেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ প্রমাণ করেছে এটি একটি গণতান্ত্রিক দেশ: মোমেন
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



বাংলাদেশ প্রমাণ করেছে এটি একটি গণতান্ত্রিক দেশ: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহনযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে যে, এটি একটি গণতান্ত্রিক দেশ।
তিনি বলেন, “জনগণের ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগ দেখিয়েছে দিয়েছে যে, বাংলাদেশ একটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের দেশ। এটি গণতন্ত্র ও দেশের জনগণের বিজয়।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমেন বলেন, বঙ্গবন্ধু গতিশীল ও ক্যারিশম্যাটিক নেতৃত্ব স্বাধীন বাংলাদেশের জন্য খুব অল্প সময়ের মধ্যে অনেক অর্জন এনে দিয়েছে।
বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।
বক্তারা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩২:২৯   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে - তথ্যমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নেতাদের যুদ্ধ করার কথা বললেন জামায়াত আমির
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক বিদ্যুৎ
অপপ্রচারে ম্লান হয়নি আব্দুর রশিদের জনপ্রিয়তা
জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে - পানি সম্পদ মন্ত্রী
পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
ফরিদপুরে ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জামালপুরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ছাত্রশক্তি নেতা নিহত
সরিষাবাড়ীতে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড জনপদ, আহত ৫
মধুখালীতে ক্রীড়া,সাংস্কৃতিক ও নাটক অনুষ্ঠানের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ