‘বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে’

প্রথম পাতা » গোপালগঞ্জ » ‘বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে’
শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪



‘বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। আজকে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ সরকার যেন থাকতে না পারে। বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বিরোধীরা। তারা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিদের নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করণীয় সবই করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:২০:১১   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ