লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল

প্রথম পাতা » গোপালগঞ্জ » লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর কলেজ মোড় থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেংরাখোলা চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মো. হুজ্জাত হোসেন লিটু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন মুন্সী,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হায়দার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মন্টু মৃধা, উপজেলা কৃষকলীগের সভাপতি সরদার মজিবুর রহমান, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান লিটু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন শেখ, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মিয়া, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহমেদ রিয়াজ ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলামসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ মশাল মিছিলের আয়োজন করা হয়। এছাড়াও মুকসুদপুর বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ সংঘের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:১২   ১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ