যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডেলিংয়ে উন্নতির চেষ্টা করব বিমানমন্ত্রী ফারুক খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডেলিংয়ে উন্নতির চেষ্টা করব বিমানমন্ত্রী ফারুক খান
রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪



যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডেলিংয়ে উন্নতির চেষ্টা করব বিমানমন্ত্রী ফারুক খান

যাত্রীসেবা, লাগেজ হ্যান্ডেলিং সেবার উন্নতির চেষ্টা করবেন বলে জানিয়েছেন নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান।

রোববার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে, সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেদিকটা দেখব। যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কিভাবে আরো উন্নতি করা যায় এবং কিভাবে আরো নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে, সেগুলো দেখার চেষ্টা করবো।

পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা আছে জানিয়ে মন্ত্রী বলেন, কিভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সেগুলো দেখব।

তার কোনো কর্মপরিকল্পনা আছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোন মন্ত্রণালয় কি করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবো। এর বাইরে বিভিন্ন সময় যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো করব।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৪৯   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নজরুল জাগরণের কবি : রুহুল কবির রিজভী
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ