দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না: পলক

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না: পলক
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না: পলক

একপয়সাও দুর্নীতি ও অর্থ অপচয় হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তাদের সতর্ক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে বিটিসিএল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন,

সততার প্রশ্নে ‘জিরো টলারেন্স’। বিটিসিএল কর্মকর্তাদের কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পেলে কোনো সুযোগ দেয়া হবে না। একটা পয়সার দুর্নীতি হলে বা অর্থ অপচয় হলে কাউকে ছাড় দেয়া হবে না।

এক্ষেত্রে সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে বলে সর্তক করেছেন জুনাইদ আহমেদ পলক।

‘অনিয়ম করলে তাকে শাস্তি পেতে হবে’ সেই বিষয়টি মাথায় রেখে দেশ ও দেশের মানুষের সেবায় বিটিসিএলকে স্মার্ট হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সততা, সচ্ছতা এবং জবাবদিহিতা হবে বিটিসিএলকে স্মার্ট হিসেবে গড়ে তোলার মূলমন্ত্র। কোনো কিছু গোপন করা যাবে না। গোপন করা মানেই সেখানে অস্বচ্ছতা রয়েছে।

বৈশ্বিক সংকটকালীন সময়ে ব্যয় কমানোর আহ্বান জানিয়ে পলক বলেন,

টেলিযোগাযোগের কোনো কোম্পানি লোকসানে থাকতে পারবে না। সুতরাং মুনাফায় যেতে হবে। বিটিসিএল লোকসানে থাকতে পারবে না। তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। দেশ ও মানুষের সেবায় বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। প্রয়োজনে পাঁচ দিনের জায়গায় সাত দিনই কাজ করতে হবে।

বিটিসিএল কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অর্থনৈতিক অডিট করতে হবে। সেই প্রতিবেদন আমি দেখব। রিপোর্ট না থাকলে, সেটি করে আমাকে পাঁচ মাসের মধ্যে দেখাতে হবে। সেইসঙ্গে ইন্টারনাল একটি রিপোর্টও করতে হবে।

একই সঙ্গে আউটসোর্সিংয়ের মাধ্যমে যেসব লোকবল নিয়োগ হয়েছে, সেগুলো সব তাকে জানানো নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, লিডিং রেভিনিউ সোর্স কন্টিবিটার্স আমাকে জানাতে হবে। শেষ পাঁচ বছর কত আয় হয়েছে, সেটিও আমাকে জানতে হবে। ডেটা অ্যানালাইসিস করতে হবে। তাছাড়া গত পাঁচ বছরের ব্যয়ের খাতের ট্রেন্ড কি? সে অনুসারে কোথায় খরচ কমাতে হবে সেখানে নজর দিব। সেক্ষেত্রে দেখব যেসব আঙুর পঁচে গেছে সেগুলো কেটে ফেলব। একটা আঙুরের জন্য তো সব আঙুল নষ্ট করতে পারি না।

প্রতিমন্ত্রী বলেন, আয় ও ব্যয় জানতে পারলে, সে অনুসারে কোথায় খরচ কম বা বেশি হচ্ছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সময়, অর্থ, ব্যয় কমিয়ে কীভাবে এই খাতকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত করা যায় সেটি দেখতে হবে।

আগামী ৪১ নাগাদ স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বিটিসিএল গড়ে তোলার তাগিদ দিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ৪১ দিনকে মাথায় রেখে বিটিসিএলকে কাজ করে যেতে হবে। পেছনে যাওয়া যাবে না।

বাংলাদেশ সময়: ১১:৫৩:৩০   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ