প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দন
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪



প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি ) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন পত্রে তিনি লেখেন, ‘গত ১৫ বছরে আপনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সকল ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি করেছে, অব্যাহত উন্নয়ন অগ্রগতির জন্য একটি দৃঢ় ভিত্তি প্রদান করেছেন।’
আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।
মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, বাংলাদেশের বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি একটি গভীর অংশীদারিত্বের মাধ্যমে আপনার সরকারের উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের সমৃদ্ধির যাত্রায় সহায়তা করতে এডিবি আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৮   ২৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ে গ্রেপ্তার
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ