স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সিমিন হোসেন রিমি

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সিমিন হোসেন রিমি
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪



স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সিমিন হোসেন রিমি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আগামী প্রজন্মের শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুরক্ষায় কাজ করছে সরকার ।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রণালয় শিশুদের চাহিদা অনুসারে নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী এলক্ষ্যে উদ্যোগী হয়ে কাজ করার জন্য মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
এসময় প্রতিমন্ত্রীকে শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন একাডেমির সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসিসহ শিশু একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৪   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ীর মৃত্যু
ইতিহাস গড়ে প্রথমবার ফরাসি কাপ জিতল লঁস
টুংটাং শব্দে মুখরিত মধুখালীর কামারপল্লী
ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলসচিব
চট্টগ্রামে কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার
নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউকের কর্মকর্তাদের দলগতভাবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
বৈধ উৎস থেকে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ