জনগণকে সরকারি সেবা প্রদানে কোনো হয়রানি করা যাবে না - পানি সম্পদ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » জনগণকে সরকারি সেবা প্রদানে কোনো হয়রানি করা যাবে না - পানি সম্পদ মন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬



জনগণকে সরকারি সেবা প্রদানে কোনো হয়রানি করা যাবে না - পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারি কর্মচারীদের জনগণের সেবক হতে হবে। জনগণকে সরকারি সেবা প্রদানে কোনো হয়রানি করা যাবে না। বর্তমান সরকারের ওপর জনগণের প্রত্যাশা বেশি। জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সরকারি কর্মচারীদের জনগণের কল্যাণ ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে। তিনি নিয়ম-নীতির আলোকে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান।
মন্ত্রী আজ লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি সকল দপ্তরের টেন্ডার যথাযথ ও নিয়মানুযায়ী হবে, কাউকেই কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। তিনি আইনশৃঙ্খলা উন্নয়নে কাউকেই ছাড় না দিতে পুলিশ প্রশাসনকে আহ্বান জানান।
পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের বঞ্চিত ও অবহেলিত লক্ষ্মীপুরের উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে। জলাবদ্ধতা লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যা দূরীকরণে ভুলুয়া নদী এবং রহমতখালী খাল পুনঃখনন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল-জলাশয়-পুকুর খননে ইতোমধ্যে ১৮০ দিনের কর্মসূচি দিয়েছেন। শীঘ্রই সারা দেশে খাল খনন-পুনঃখনন কার্যক্রম শুরু হবে।
এ সময় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মোঃ আবু তারেক, উপ পরিচালক স্থানীয় সরকার মোঃ জসিম উদ্দিনসহ জেলায় কর্মরত দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৯   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন মেয়র শাহাদাত
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ