প্রবাসী কর্মীদের নতুন সুখবর দিলো সৌদি আরব

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রবাসী কর্মীদের নতুন সুখবর দিলো সৌদি আরব
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



প্রবাসী কর্মীদের নতুন সুখবর দিলো সৌদি আরব

বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সম্প্রতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, যা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। এবার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যেসব প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারেননি তাদের ওপর থেকে তিন বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। তাদের এবার ৯০ দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেয়া হবে বলেও জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সম্প্রতি এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস ও সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এক্সিট এবং রিএন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যারা দেশটিতে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন সেসব প্রবাসীদের প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্ট সব বিভাগ এবং স্থল, সমুদ্র ও বিমানবন্দরকে নির্দেশ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত)।

জানা গেছে, ১৬ জানুয়ারি (মঙ্গলবার) থেকে তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার নতুন নির্দেশনা কার্যকর হয়েছে।

এর আগে, যারা দেশের বাইরে যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেননি তাদের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা উল্লেখ করে, ওই প্রবাসীদের পুনরায় প্রবেশ ঠেকাতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এদিকে, এক্সিট এবং রিএন্ট্রি ভিসা দেয়ার ক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছে জাওয়াজাত। অধিদফতর বলছে, কর্মীকে অবশ্যই ট্রাফিক আইন লঙ্ঘনের সব বকেয়া জরিমানা হিসেবে দিতে হবে এবং যেসব শ্রমিকের বৈধ ভিসা নেই তাদের সৌদি ভূখণ্ডে উপস্থিতি নিশ্চিতের পরই ভিসা দেয়া হবে।

এছাড়া কর্মীদের ৯০ দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেয়া হবে এবং আঙুলের ছাপ দিয়ে তাদের সেটি সংগ্রহ করার নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২০:১৮   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ