স্মার্ট বাংলাদেশ গড়তে চান এমপি আব্দুর রশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে চান এমপি আব্দুর রশিদ
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



স্মার্ট বাংলাদেশ গড়তে চান এমপি আব্দুর রশিদ

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুর রশিদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সকলের রূহের মাগফিরাত কামনায় তিনি দোয়া প্রার্থনা করেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে এমপি আবদুর রশিদ তার নির্বাচনী এলাকায় এই প্রথম সফর আসনে। তিনি গত (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হতে ট্রাক প্রতীকে নির্বাচন করে বিজয় লাভ করেন। পরে তিনি ঢাকায় চলে যান। সংসদে শপথ গ্রহণ শেষে এই প্রথম নিজ নির্বাচনী এলাকায় এসে প্রথমেই তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি তার বক্তব্যে বলেন, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ীর মানুষ আস্থা ও বিশ্বাসের সাথে আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো।

এছাড়াও এই উপজেলাকে মাদক, দুর্নীতি মুক্ত করবো, বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো, শিক্ষা ব্যবস্থা ও মাননীয় প্রধান মন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের কাছে সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, পৌর মেয়র মনির উদ্দিন,থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০০:৩৭   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ