শিক্ষকরা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা: জাহিদ ফারুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষকরা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা: জাহিদ ফারুক
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



শিক্ষকরা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা: জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে রাত দিন কাজ করে যাচ্ছেন। জাতীর পিতা স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছেন। শিক্ষকরা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা।

আজ বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ দরিদ্র দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তীর্ণ হয়েছে। শেখ হাসিনার সরকার শিক্ষার হার বৃদ্ধি করেছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের উপর গুরু দায়িত্ব রয়েছে। নতুন প্রজন্মকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করাতে হবে।

দেশকে সমৃদ্ধশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কলেজের জন্য নতুন ছাত্রাবাস নির্মাণ, মাঠের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কলেজের পুকুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে ।

নতুন সিটি মেয়রকে সঙ্গে নিয়ে বরিশালকে আধুনিক শহরে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ।

কলেজ ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারমান প্রফেসর শাহ সাজেদা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এসএম কাইয়ুম উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের সাবেক ভিপি মঈন তুষার।

বাংলাদেশ সময়: ২২:০২:৩৪   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল
পুকুরে ডুবে মাদারগঞ্জে আরও এক শিশুর করুণ মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ