না’গঞ্জের সিদ্ধিরগঞ্জ আইলপাড়ায় ১৯তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » না’গঞ্জের সিদ্ধিরগঞ্জ আইলপাড়ায় ১৯তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



না’গঞ্জের সিদ্ধিরগঞ্জ আইলপাড়ায় ১৯তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতাদ: আইলপাড়া, নতুন আইলপাড়া, উত্তর হাজীগঞ্জ ও দোকান কমিটির যুব সমাজের যৌথ উদ্যোগে ১৯তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডে আইলপাড়া ভোকেশনাল মাঠ প্রাঙ্গণে এ তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে শুভ আগমন ও মোনাজাত পরিচালনা করেন- আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের বর্তমান গাদ্দিনাশীন পীর ও তাহরিকে খাতমে নুবুওয়্যাতে বাংলাদেশ শাইখুল হাদীস মুনাজেরে মিল্লাত এর আমির আল্লামা মুফ্তী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দিকী।

ও-ই তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলার বাতাকান্দি তিতাস এরিয়ায় অবস্থিত আল আরাবিয়া মাদ্রাসার সু-মধুর কণ্ঠস্বর খ্যাত মাওলানা মুফতি সাজিদুল বারী আসকালানী সহ অন্যান্য বক্তারাও ওয়াজ নছিয়ত করেন।

এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন- জৈনপুরী আলহাজ্ব হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মাদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, জৈনপুরী আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী সাইয়্যেদ মুহাম্মাদ ওবায়েদ উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ও জৈনপুরী পীর সাহেবে হুজুরের বড় সাহেবজাদা সাইয়্যেদ মোহাম্মদ মোস্তফা আহমাদ আমিন আকিব আব্বাসী।

এসময় রমজান মাসের গুরুত্ব সহ ইসলামিক জীবন ব্যবস্থা পরিচালনা করার নানা দিক বিষয় নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- মাহফিল কমিটির মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ বাবুল, মোঃ হযরত, মোঃ জামান শেখ, মোঃ স্বপন, মোঃ নজরুল ও মোঃ হিমেল সহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক ও কমিউনিটির অন্যান্য নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:০০:৩৬   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস
বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ
তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
দখল বেদখলে মৃত ভুবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ