ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী আর নেই
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী আর নেই

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ইন্তেকাল করেছেন।
শনিবার সকাল ১০টায় রাজধানীর ঢাকার একটি বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
সূত্রটি আরো জানায়, গত ২৮ ডিসেম্বর থেকে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নায়েব আলী।
এই রাজনীতিবিদ ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:০৪   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ