মিয়ানমার, নেপাল, বতসোয়ানা, বেলারুশ, কাতার, ইন্দোনেশিয়ার সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিয়ানমার, নেপাল, বতসোয়ানা, বেলারুশ, কাতার, ইন্দোনেশিয়ার সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



মিয়ানমার, নেপাল, বতসোয়ানা, বেলারুশ, কাতার, ইন্দোনেশিয়ার সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বর্তমানে উগান্ডার রাজধানী কাম্পালায় চলমান জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনের পাশাপাশি মিয়ানমার, নেপাল, বতসোয়ানা, বেলারুশ, কাতার ও ইন্দোনেশিয়ার সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার, নেপাল, বতসোয়ানা ও বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে থান সোয়ে, নারায়ণ প্রকাশ সৌদ, লেমোগাং কোয়াপে ও সের্গেই আলেইনিকের সঙ্গে বৈঠক করেন।
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাহমুদ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন।
এছাড়া কাম্পালায় ব্যস্ত দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখ এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী পাহালা নুগ্রাহা মানসুরিও সাক্ষাৎ করেন।
হাছান মাহমুদের সমপক্ষ’রা বাংলাদেশের নতুন সরকারকে এবং বিশেষ করে, তাকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
শনি ও রবিবার তার আরও কয়েকটি দ্বিপক্ষীয় ব্যস্ততা রয়েছে।
হাছান মাহমুদ ১৯-২০ জানুয়ারি ২০২৪ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ২১-২২ জানুয়ারি ২০২৪ জি৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ তারেক প্রমুখ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৩১:৪২   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ