ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ ব্লুমফন্টেইনে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে মারুফ মৃধার বোলিং তোপের পরেও ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে ভারত। রান তাড়ায় নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ৮৪ রানের হারে বিশ্বকাপ শুরু করলেন মাহফুজুর রহমানররা।

৩৫ দিন আগে দুবাইয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেট পাওয়া মারুফ আজ ৪৩ রানে ৫ উইকেট নেন। নতুন বলে ফেরান ওপেনার আরশিন কুলকার্নি এবং তিনে নামা মুশির খানকে। শেষ দিনে নেন আরো ৩ উইকেট। এতে অবশ্য একসময় মনে হলেও পরে ৩০০ ছুঁতে পারেনি টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।
ভারতের হয়ে তৃতীয় উইকেট জুটিতে ১১৬ রান যোগ করা আদর্শ সিং সর্বোচ্চ ৭৬ এবং অধিনায়ক উদয় সুরন ৬৪ রান করেন।

যাদের ২০২০ সালে হারিয়ে বিশ্বকাপ এবং গত মাসে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সেই ভারতের বিপক্ষে খেলতে নামলে বেশির ভাগ সময় তালগোল পাকিয়ে ফেলেন যুবারা। আজ আরো একবার পুনরাবৃত্তি ঘটল। উদ্বোধনী জুটিতে ৩৮ রানের পর ৪ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।
দলীয় স্কোর ৫০ ছুঁতে ফেরেন ৪ ব্যাটার। শিহাব জেমসের ৫৪ এবং আরিফুল ইসলামের ৪১ রান হারের ব্যবধান কমায় শুধু। ৩১ বল আগে বাংলাদেশের ইনিংস থামে ১৬৭ রানে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩০   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ